1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ-শেওলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বিগত কয়েক বছর ধরে সংস্কার করা হয়নি জকিগঞ্জ-শেওলা জিরো পয়েন্ট সড়ক। রক্ষণাবেক্ষণের অভাবে খানাখন্দে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সিলেট জেলা প্রশাসকের নিকট প্রায় দুই হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের নিকট এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসী জেলা প্রশাসককে শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কারের প্রয়োজনীয়তা ও দূর্ভোগের বিষয় তুলে ধরেন। তাঁরা জানান, বেশ কয়েক বছর থেকে সংস্কার বিহীন ২২ কিলোমিটার সড়কে হেলেদুলে মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত শিক্ষক-শিক্ষার্থী ও বয়স্ক মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ ও গর্ভবতী মায়েদের এ সড়কে চলতে গিয়ে সন্তান প্রসবের উপক্রম।
এ সময় সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন জেলা প্রশাসককে বলেন- দ্রুত সময়ের মধ্যে এ সড়ক সংস্কার না করতে পারলে আমাদের অনুমতি দিলে নিজেরা ফান্ড তৈরি করে আপাতত চলাচলের উপযোগী করে সড়ক সংস্কার করে নেব।
এলাকার লোকজনের এমন বক্তব্য শোনে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম তাৎক্ষণিক সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে আলোচনা করে খুব দ্রুত সময়ের মধ্যে শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কার হবে বলে আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি আগামী এক সাপ্তাহের মধ্যে সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া না হলে তিনি বিকল্প চিন্তা করবেন বলেও এলাকাবাসীকে জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক নজমুল ইসলাম চৌধুরী (মজু), শিক্ষক ও সমন্বয়ক মামুন কায়সার, সংগঠক ও সমন্বয়ক মাওলানা রুহুল আমীন, প্রবাসী সমন্বয়ক জাহেদ আহমদ ফারহান, রাজনীতিবীদ মাওলানা সালেহ আহমদ, মাওলানা আলী হোসাইন, মাওলানা ছদরুল আমীন ও সমাজসেবী নেজাম ওয়াজেদ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট