1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এস.এম.পারভেজ-কে ঘোষনা করলেন এলাকাবাসী

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে তরুণ সমাজসেবী, রাজনীতিবীদ ও ব্যবসায়ী এস এম পারভেজ-কে ঘোষণা করেছেন তাঁর নিজ এলাকাবাসী।
বুধবার (১১ জুন) সকাল ১১ ঘটিকায় ফেউয়াগ্রামে সেনাপতির চক ও লালোগ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী ও শিক্ষানুরাগী পাখি মিয়ার সভাপতিত্বে এলাকাবাসীর বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা শাহরিয়ার হোসেন শহীদ।
প্রভাষক আবুল বাশার ও শিক্ষক নাহিদ আহমদের যৌথ পরিচালনায় বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এস এম পারভেজ-এর চাচা আলা উদ্দীন।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, স্থানীয় থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মালিক, বেউর বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী জামাল উদ্দিন, পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রেজাউল ইসলাম, দুবাগ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাছুম আহমেদ, সুলতানপুর মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিসবাহুল ইসলাম, গোল্ডেন একাডেমির সভাপতি কামাল আহমদ, বিশিষ্ট মুরব্বি ফারুক আহমদ ও মাওলানা আব্দুল মালিক সহ জকিগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৈঠকে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জকিগঞ্জ সদর ইউনিয়ন গড়তে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের খুবই প্রয়োজন। আমরা এলাকাবাসী মনে করি, তরুণ সমাজসেবী, রাজনীতিবীদ, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সাদেক মোহাম্মদ পারভেজ চেয়ারম্যান প্রার্থী হিসাবে যোগ্য একজন ব্যক্তি। ভবিষ্যতে তাকে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করলে পুরো ইউনিয়বাসী উপকৃত হবেন। এ সময় এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ ঐক্যমত পোষণ করে এস.এম.পারভেজ-কে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
উল্লেখ্য যে, সাদেক মোহাম্মদ পারভেজ জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম তছদ্দর আলী সাহেবের নাতি এবং বিশিষ্ট শালিশী ব্যক্তিত্ব মরহুম তাজ উদ্দীন সাহেবের একমাত্র ছেলে। তিনি দীর্ঘদিন থেকে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের সাথে দীর্ঘদিন থেকে নিজকে নিয়োজিত রেখেছেন। একজন ব্যবসায়ী হিসাবেও তাঁর পরিচিতি সর্বত্র রয়েছে। তিনি স্থানীয় লালগ্রাম-ফেউয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি হিসেবেও দায়িত্বরত আছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট