1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীদের ৩ ঘন্টা সড়ক অবরোধ: ইউএনও’র আশ্বাসে প্রত্যাহার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ সরকারি কলেজের মূল গেইট নির্মাণ কাজ দীর্ঘ কয়েক মাস থেকে বন্ধ থাকায় পুনরায় কাজ চালুর দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত কলেজের সামনে জকিগঞ্জ-আটগ্রাম সড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে ছাত্র-ছাত্রীবৃন্দ। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘণ্টা পর জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান সরেজমিনে এসে দ্রুত গেইট নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। দীর্ঘ ৩ ঘন্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী একাদশ শ্রেণির সাজিদ আহমদ, সালমান আহমদ, হাবিব আহমদ, মাহফুজুর রহমান, খাইরুল ইসলাম, সুহেল আহমদ, মৃণাল রায়. ফরহাদ আহমদ, দিলু আহমদ ও আতিকুর রহমান জানান, দীর্ঘ কয়েক মাস থেকে কলেজের মেইন গেইট নির্মাণকাজ থেমে আছে। বারবার দাবির পরও কাজ শুরু না হওয়ায় তারা এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। তারা আরও বলেন- “আমাদের কলেজের মানসম্মত প্রবেশদ্বার নেই। এটি শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং নিরাপত্তার বিষয়টিও জড়িত। গেইটের কাজ দ্রুত সম্পন্ন না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
এ বিষয়ে জানতে জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুসলেহ উদ্দিন খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বেশ কয়েক মাস থেকে কলেজের মূল গেইটের কাজ বন্ধ থাকায় কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আমি ছুটিতে থাকায় এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। শোনেছি পরে ইউএনও সাহেব এসে শিক্ষার্থীদের দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়ে সরিয়ে নিয়েছেন।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান বলেন, জকিগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীরা যে দাবিতে কর্মসূচি শুরু করেছিল তা পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট