1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সিলেটের জকিগঞ্জ সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার (৪ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ সার্কেল অফিসে এ সৌজন্য সাক্ষাৎ মিলিত হন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আলোচিত হত্যাকাণ্ডগুলোর রহস্য উদঘাটন, মাদক ও জুয়ার বিস্তার রোধসহ বিভিন্ন সামাজিক বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে গত সপ্তাহে নিখোঁজের পর ব্যবসায়ী নোমান উদ্দিনের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য দ্রুত উদঘাটন ও প্রকৃত সকল খুনিদের গ্রেফতারের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফয়জুল হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক মো. ইজ্জাদ ও ইসলামী যুব আন্দোলন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ প্রমূখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুর রহমান বলেন, “জকিগঞ্জ থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচিত হত্যাকাণ্ড গুলোর রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি আনতে প্রশাসন বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “মাদক, জুয়া ও অপরাধ দমনে আমরা আরও কঠোর হবো। তবে এই প্রচেষ্টায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আলেম সমাজ ও সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”
মতবিনিময়ে জকিগঞ্জ উপজেলাকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলতে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ পুলিশকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট