1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সিলেট চেম্বার নির্বাচনে পরিচালক পদে প্রার্থী ইমরান হুসেইন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়া গ্রামের বাসিন্দা ও অয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হুসেইন। তিনি সিলেট ব্যবসায়ী ফোরামের হয়ে নির্বাচন করছেন বলে জানা গেছে।
ইমরান হুসেইন শুধু একজন সফল উদ্যোক্তাই নন; একাধারে তিনি জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও জকিগঞ্জ জামেয়া ইসলামিয়ার গভর্নিং বডির সভাপতি, বিপিআইএ’র কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক, ইউসেপ সিলেটের সভাপতি, ওয়াপসার সদস্যসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে যুক্ত আছেন।
ইমরান হুসেইন চেম্বারকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখব। অনলাইনভিত্তিক কার্যক্রম চালু করে ব্যবসায়ীদের মতামত ও অভিযোগ দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও জানান, সরকারের বাণিজ্যনীতিতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় মুখপাত্র হিসেবে কাজ করতে চান। স্থানীয় বাজার সম্প্রসারণ ও উদ্যোক্তা তৈরিতে কার্যকর পদক্ষেপ নিতেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
পরিচালক পদে জয়ী হতে ব্যবসায়ীদের আস্থা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন ইমরান হুসেইন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট