1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মনোনীত হলেন অ্যাড. মোস্তাক আহমদ

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা আইনজীবী সমিতি ইউনিটের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন জেলা ও দায়রা জজ আদালত, সিলেট-এর অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাক আহমদ।
গত ২৯ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল স্বাক্ষরিত একপত্রে তাকে আহবায়ক কমিটির সদস্য মনোনীত করা হয়।
জানা যায়, অ্যাডভোকেট মোস্তাক আহমদ সিলেট জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তিনি জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত ডেমারগ্রামের বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মরহুম আব্দুর রব (তেরা মিয়া)’র ছেলে।
ছাত্র জীবন থেকে অ্যাডভোকেট মোস্তাক আহমদ জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়েই তাঁর রাজনীতি শুরু করেন। রাজনৈতিক জীবনে তিনি জকিগঞ্জ উপজেলা বিএনপি’র বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে বর্তমানে সিলেট জেলা বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট