1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

সিলেট জেলা জাতীয় পার্টি আহবায়ক হলেন আলহাজ্ব শাব্বীর আহমদ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহবায়ক হিসাবে মনোনীত হয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ। শনিবার (৪ অক্টোবর) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক-এর সুপারিশক্রমে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর স্বাক্ষরিত একপত্রে আলহাজ্ব শাব্বীর আহমদ-কে আহবায়ক করে ৮১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এ কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন সিলেট জেলা যুব সংহতির সাবেক আহবায়ক আলতাফুর রহমান আলতাফ।
উল্লেখ্য যে, আলহাজ্ব শাব্বীর আহমদ জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ সদর ইউনিয়নের বাখরশাল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকলেও রাজনৈতিকভাবে জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে আসছিলেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে প্রথমে নিজ উপজেলা জকিগঞ্জ জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে উপজেলা জনগণের ভালোবাসায় জকিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর কর্মতৎপরতা দেখে জাতীয় পার্টি পরবর্তীতে তাকে জকিগঞ্জ-কানাইঘাট জাতীয় পার্টির সমন্বয়ক হিসাবে দায়িত্ব প্রদান করে। এরপর তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির বিভিন্ন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারী তাঁর উপর আস্থা ও বিশ্বাস রেখে পার্টির কঠিন দুঃসময়ে সিলেট জেলা জাতীয় পার্টির কাজকে আরও বেগবান করতে আহবায়ক হিসাবে মনোনয়ন দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট