1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

সিলেট-৫ আসনে এবি পার্টির মনোনয়ন পেয়েছেন আলতাফ হোসাইন

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে দেশের ১০৯টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সেই সাথে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে এবি পার্টি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আলতাফ হোসাইনকে দলীয় প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
জানা যায়, ব্যারিস্টার মোঃ আলতাফ হোসাইন সিলেটের কানাইঘাট পৌরসভার অন্তর্গত নন্দিরাই (শিববাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী। তাঁর পিতা মাওলানা আব্দুশ শাকুর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার দীর্ঘদিন মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট