1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

স্ব-শরীরে উপস্থিত হয়ে শোকজ-এর জবাব দিলেন মাসুক উদ্দিন আহমদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ-কে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে গত ২রা ডিসেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত, সিলেটে শোকজ করে আজ তলব করা হয়েছিল।
তাই শোকজ-এর জবাব দিতে বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত, সিলেটে সশরীরে উপস্থিত হয়ে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত, সিলেট মোহাম্মদ দিদার হোসাইন শোকজ-এর জবাব দিয়েছেন।
সুত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আদালতের বিচারকের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিলে আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে তাকে আগামী দিনের জন্য সতর্ক করে দেয়।
উল্লেখ্য যে, গত শ‌নিবার সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে জকিগঞ্জ যাওয়ার পথে বেলা পৌনে ১২টার দিকে শতাধিক মোটরসাইকেল ও বিশাল গাড়ি বহর তাকে অভ্যর্থনা জানায়। এ সময় তিনি বিভিন্ন বাজার ও স্টেশনে পথসভায় বক্তব্য রাখলে যানজটের সৃষ্টি হয়। এ সময় নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টির চেয়ারম্যানের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট