1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জ উপজেলা ভূমি অফিসে ইউএনও সুমী আক্তার-এর বদলী উপলক্ষে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার-এর বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা ভূমি অফিস।
শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় উপজেলা ভূমি অফিসে এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস।
জকিগঞ্জের আটগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন-এর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন উপজেলা ভূমি অফিসের নাজির সুহেল আহমদ ও গীতা পাঠ করেন অফিস সহায়ক সুজিত বিশ্বাস।
বক্তব্য রাখেন ইউএলএও বীরশ্রী জাহেদ আহমদ ভূমি উপ-সহকারী কর্মকর্তা হরিদাস বিশ্বাস, সাদেকুর রহমান, সার্ভেয়ার ইকবাল হোসেন ও অফিস সহায়ক রফিকুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা উপানন্দ বর্মণ, নজরুল ইসলাম, অফিস সহকারী সুহেল আহমদ, আজিজুর রহমান, আব্দুর রহমান, অফিস সহায়ক আবুল বাশার, ওলিউর রহমান, পারভেজ আহমদ, অনুকূল বিশ্বাস, সুজিত বিশ্বাস, আছাদ আহমদ, জাবির আহমদ, সাহেদ আহমদ, কবির হোসেন ও নৈশ প্রহরী হুমায়ুন আহমদ প্রমূখ।
সভা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব হিসাবে বদলী করা হয়েছে। নতুন উপজেলা নির্বাহী অফিসার জকিগঞ্জে যোগদান করলে তিনি বদলীকৃত কর্মস্থলে চলে যাবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট