1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ-শেওলা সড়কের গর্ত ভরাট কাজের উদ্বোধন করলেন লোকমান উদ্দিন চৌধুরী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

জকিগঞ্জ-শেওলা সড়কের যানবাহন চলাচলে দূর্ভোগ লাঘবে অবশেষে উদ্যোগ গ্রহণ করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের অবর্ণনীয় ভোগান্তি শেষে জনগুরুত্বপূর্ণ এ সড়কের গর্তগুলো ভরাটের উদ্যোগ গ্রহণ করায় জনমনে স্বস্তি ফিরেছে।
শনিবার (১৫ জুন) দুপুরে অবিরাম বৃষ্টির মাঝে সড়কটির গর্ত ভরাট কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সাবেক মেয়র আব্দুল মালিক ফারুক, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.জি. বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ, জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন ও উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, জকিগঞ্জ-শেওলা সড়ক প্রায় পাঁচ বছর ধরে চলাচলের অনুপযোগী। সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ। এ কারণে দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের ২০-২৫টি গ্রামের মানুষ। এর পরও সড়কটি সংস্কারে উদ্যোগ না নেয়ায় যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগ সড়কটি’র মেরামত কাজ না করায় গুরুত্ব বিবেচনা করে ইট দিয়ে গর্ত ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করার উদ্যোগ গ্রহণ করেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট