1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে

জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের একটি ভবনে আগুন: ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি ব্যবসায়ীক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ধরনের মালামালসহ বিল্ডিং পুড়ে প্রায় ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২১ জানুয়ারী) দিবাগত আনুমানিক ১০ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পূর্ব পাঁশে অবস্থিত আযকার সেন্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভবনটিতে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর জন্য কাজ শুরু করেন। আগুন নেভাতে গিয়ে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খাঁন সহ অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরে খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে রাত সাড়ে ১১ টায় আগুন নেভায়। আগুনে আযকার সেন্টারে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আযকার সেন্টারের পরিচালক মাওলানা আব্দুল মান্নান জকিগঞ্জ সংবাদকে জানান, আযকার সেন্টারের নীচ তলার একটি ব্যটারীর দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আযকার ভবনে থাকা বিভিন্ন দোকানের মালামাল পুড়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বিল্ডিংয়ের আরোও ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এতে সর্বমোট ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট