1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

আগামী দিনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে রায় দিন–মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-৫ আসনের এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা শাখার নায়বে আমীর মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খাঁন বলেছেন, জামায়াত এদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি শান্তির সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা এমন এক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকল মানুষের আধিকার নিশ্চিত হবে। দেশে সাংবিধানিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। দুষ্টের দমন ও শিষ্টের লালন হবে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আমরা আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে একটা সুখী, সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্রমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আগামী দিনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে রায় দেয়ার উদাত্ত আহবান জানান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী জকিগঞ্জ সদর ইউনিয়নের মতবিনিময়, গণসংযোগ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এসব কথা বলেন। ওইদিন তিনি জকিগঞ্জে সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি সামাজিক অনুষ্ঠান, বাখরশাল জামে মসজিদ ও মুমিনপুর বড় মসজিদে জোহর ও আসর নামাজ শেষে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও ওইদিন তিনি ভরণ বাজারে দুইজন সামাজিক প্রতিনিধির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
এসব অনুষ্ঠানে তাঁর সাথে ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি সভাপতি শাহিন আহমেদ, সেক্রেটারি মিছবাহুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট