1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি

সিলেট-জকিগঞ্জ সড়কে আজ থেকে চালু হচ্ছে এসি বাস সার্ভিস

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট-জকিগঞ্জ সড়কে দীর্ঘ প্রত্যাশিত আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস আজ ১লা অক্টোবর থেকে চালু হচ্ছে। জকিগঞ্জের যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাস ও মিনি বাস মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন বাস মালিক সমিতির নেতা দেলোয়ার হোসেন নজরুল। তিনি জানান, প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সিলেট শহর থেকে জকিগঞ্জ পর্যন্ত এবং জকিগঞ্জ থেকে সিলেট পর্যন্ত এসি বাস চলাচল করবে। মাত্র ২৪০ টাকায় যাত্রীরা পাবেন ঝামেলাহীন ও আরামদায়ক সেবা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, এসি বাসের প্রাথমিক স্টেশন সমূহ হচ্ছে- জকিগঞ্জ বাজার, বাবুর বাজার, কালিগঞ্জ বাজার, আটগ্রাম বাসস্টেশন ও সড়কের বাজার। প্রতিদিন সিলেট থেকে বাস ছাড়বে সকাল ৭টা ৫০ মিনিট, ১০টা ৫০ মিনিট, দুপুর ২ ঘটিকা, বিকাল ৪ টা ২০ মিনিট ও সন্ধ্যা ৬ ঘটিকায়। অপরদিকে জকিগঞ্জ থেকে প্রতিদিন বাস ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিট, ৮টা ৪৫ মিনিট, ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা ২০ মিনিট ও বিকাল ৫ ঘটিকায়।
এ বিষয়ে সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন সিলেট বাস মালিক সমিতির সভাপতি আব্দুল গণি চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রঞ্জু, যাত্রী অধিকার পরিষদের সভাপতি এস এম পারভেজ, বিচার কমিটির সভাপতি নজরুল ইসলাম, যাত্রী অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক শাহানুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট