1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের সেই দেয়াল ভেঙ্গে দেয়ায় ইউএনও ও এসিল্যান্ডসহ ৪ জনকে আদালতের শোকজ

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামে বাসিন্দা ও আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক প্রভাবশালী এনাম উদ্দিনের আলোচিত সেই অমানবিক দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগে ইউএনও এবং এসিল্যান্ড সহ চার জনকে সম্প্রতি কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সহকারী জজ আদালত।
এনাম উদ্দিন নামের ওই ব্যক্তি আদালতে দায়ের করা দেওয়ানি মামলায় উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর কোনো লিখিত নোটিশ ছাড়াই প্রশাসনের নির্দেশে তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। পরে গত ২৮ সেপ্টেম্বর আজিজিয়া কমিউনিটি সেন্টারের এক প্রহরীর মাধ্যমে একটি নোটিশ দেওয়া হয়, যাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশ উল্লেখ ছিল। বাদীর দাবি, কোনো পূর্বসুচনা বা আইনি প্রক্রিয়া ছাড়াই প্রাচীর ভাঙা হয়েছে, যেখানে বিকল্প রাস্তা বিদ্যমান রয়েছে। এমনকি ঘটনার পর রাতে স্থানীয় এক ব্যক্তি আরো একটি অংশ ভেঙে ফেলেন।
এ ঘটনায় আদালত ইউএনও মাহবুবুর রহমান, এসিল্যান্ড প্রণয় বিশ্বাস, স্থানীয় বাসিন্দা লিটন আহমদ ও তার স্ত্রী জেসমিন বেগমকে ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে গৃহিণী জেসমিন বেগম জানান, আমাদের বিকল্প কোন রাস্তা নেই। দীর্ঘ ছয় মাস অবরুদ্ধ থাকার পর মিডিয়ার মাধ্যমে জানতে পেরে প্রশাসনের লোকজন সরেজমিন এসে বাস্তবতা দেখে হতবাক হয়েছেন। তাৎক্ষণিক প্রভাবশালীর ওই দেয়ালের সামান্য অংশ ভেঙে আমাদের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন। এখন আবারও ওই প্রভাবশালী রাস্তা বন্ধ করতে আদালতে তৎপরতা চালাচ্ছেন। আমরা মজলুম হিসেবে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট