1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে

বিএনপি থেকে বহিস্কার এমপি প্রার্থী চাকসু মামুন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে সিলেট জেলা বিএনপি’র প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুনকে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশীদ চাকসু মামুন এবার সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সে লক্ষ্যে তিনি কাজও করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আসন সমঝোতার রাজনীতির বাদ পড়েছেন তিনি। বিএনপি ২০১৮ সালের মতো এবারও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে এ আসনে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী ঘোষণা থেকে বিরত থাকে। এতে চরম ক্ষোব্ধ হন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ চাকসু মামুন। তিনি নিজের সিদ্ধান্তে অটল থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করে রোববার শেষ দিনে তা জমাও দিয়েছেন। এ সময় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচনে তিনি আছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবেই তিনি নির্বাচন করবেন। তাঁর এই সিদ্ধান্তের কারণে দল থেকে তিনি বহিস্কার হতে পারেন বলে সবাই অনুমান করছিলেন। শেষে পর্যন্ত সেটাই হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট