1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের ১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোস্তাক আহমদ চৌধুরী পুনরায় নির্বাচিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

সারাদেশের ন্যায় পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারী বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো পুনরায় নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমদ চৌধুরী। জামায়াত ঘরানার এই প্রার্থী মোটর সাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ১শ ৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম চেয়ারম্যান প্রার্থী বিএনপি ঘরানার বুরহান উদ্দিন রনি আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫শ ৪২টি ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের প্রার্থী সুমন আহমদ চৌধুরী স্বতন্ত্র নির্বাচন করে পেয়েছেন ২ হাজার ৮শ ৯৫টি ভোট, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনজুরুল হামিদ চৌধুরী পেয়েছেন ২ হাজার ২শ ৮৭টি ভোট, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের মোঃ মুক্তাউর রহমান চৌধুরী পেয়েছেন ২ হাজার ৬৬টি ভোট, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ জিয়াউর রহমান চৌধুরী পেয়েছেন ৩শ ৩৩টি ভোট ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুছ ছবুর চৌধুরী টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ১শ ৫৪টি ভোট।

উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৩শ ৫৬টি। এবারের নির্বাচনে মোট কাস্টিং ভোট ছিল ১৫ হাজার ৮শ ১৫টি। তন্মধ্যে মোট বৈধ ভোট ১৫ হাজার ৩শ ৮৪টি ও মোট অবৈধ (বাতিলকৃত) ভোট ৪শ ৩১টি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট