1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’

অপরাধ দমনে সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠ হয়েছেন জকিগঞ্জের শীর্ষ চার পুলিশ কর্মকর্তা!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অপরাধ দমনে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ হয়েছেন জকিগঞ্জের শীর্ষ চার পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবারে (৭ এপ্রিল) সকালে সিলেট পুলিশ লাইন্স হল রুমে আয়োজিত কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তাদের ক্রেষ্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
পুরুস্কার প্রাপ্ত কর্মকর্তারা হলেন জকিগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও উপ-পুলিশ পরিদর্শক এসআই মোহন রায়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহরিয়ার বিন সালেহ, জেলার বিভিন্ন সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ।
জানা যায়, জকিগঞ্জ সার্কেল ও জকিগঞ্জ থানা এলাকায় ডাকাত গ্রেফতার, মাদকের বড় বড় চালানসহ মাদক কারবারীদের গ্রেফতারসহ আরও নানা কৃতিত্বের জন্য সকল ক্যাটাগরীতে তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠ হিসাবে মনোনীত জকিগঞ্জের অফিসারবৃন্দ সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরও ভালো কাজে সকলের সহযোগীতা কামনা করেন।
পুরস্কারপ্রাপ্ত অফিসারগণ জকিগঞ্জের সার্বিক আইন শৃংখলা রক্ষা ও অপরাধ দমনে বদ্ধপরিকর বলে নিজেদের অভিমত ব্যাক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট