1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে

জকিগঞ্জের কামালপুরে মাওলানা মাসুক আহমদ কামালী (রহ.)-এর ঈসালে সাওয়াব অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর গ্রামে মরহুম আলহাজ্ব মাওলানা মাসুক আহমদ কামালী (রহ.)-এর ১৯তম ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ রমজান) বিকালে পরিবারের উদ্যোগে আয়োজিত মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোশাহীদ আহমদ কামালী।
মরহুম মাওলানা মাসুক আহমদ কামালী (রহ.)-এর ছেলে প্রবাসী নুরুল হুদা’র অর্থায়নে ও কামরুল হুদা কমরু’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক শামসুল হুদা শাব্বীর।
এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যাক ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এ ইফতার মাহফিলে ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া, সাবেক চেয়ারম্যান জুলকারনাইন লস্কর ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা বিলাল আহমদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে এলাকার কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমধর্মী এ ইফতার মাহফিলে এলাকার বিশিষ্টজনদের চেয়েও এলাকার কৃষক, শ্রমিক ও দিন মজুর মানুষের সংখ্যা ছিল চোঁখে পড়ার মতো।
বিশাল এ আয়োজনে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোশাহীদ আহমদ কামালী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট