1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত

জকিগঞ্জে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

প্রচণ্ড শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে জকিগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ব্যাংকের জকিগঞ্জ বাজার আউটলেট শাখার উদ্যোগে আয়োজিত এক মহতি অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক জকিগঞ্জ বাজার আউটলেট শাখার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এবং ক্যাশিয়ার জুবায়ের আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান জকিগঞ্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, আল ইসলাহ নেতা মাওলানা ফদ্বলুর রহমান, ​জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাব হোসেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না ও খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান জকিগঞ্জী বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়িত্বই নয়, এটি একটি ইবাদত। আল-আরাফাহ ইসলামী ব্যাংক মানুষের আস্থার পাশাপাশি তাদের সেবামূলক কার্যক্রম দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।”
​সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুস সালাম বলেন, “ব্যবসায়িক সফলতার চেয়েও মানুষের হাসিমুখ আমাদের কাছে বড় প্রাপ্তি। আমরা চেষ্টা করেছি এই তীব্র শীতে দরিদ্র মানুষের পাশে কিছুটা উষ্ণতা নিয়ে দাঁড়াতে। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট