1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জকিগঞ্জে কাউন্সিলরের বাড়িতে ডাকাতি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

জকিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পঙ্গবট গ্রামের বাসিন্দা বিএনপি নেতা শামিম আহমদের বসতবাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১লা জানুয়ারী) দিবাগত গভীর রাতে এ ঘটনা সংঘটিত হয়।
জানা যায়, জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর শামিম আহমদ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে বাড়িতে আত্মীয়-স্বজনরা অবস্থান করছেন। এ সুযোগে মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত শামীম আহমদের ঘরে প্রবেশ করে। পরে ঘরে অবস্থানরত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে এবং ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। তবে লুট হওয়া মালামালের প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট