1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত

জকিগঞ্জের বন্যা দুর্গত এলাকায় বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ-এর ত্রাণ বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

জকিগঞ্জ উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ। তিনি শনিবার (২৮ মে) জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজার, বৈরাগী বাজার ও কামালপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় শতশত মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. আজমল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করীম, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ মেম্বার, কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ ও ইউপি সদস্য ফারুক আহমদ প্রমূখ।
ত্রাণ বিতরণকালে একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, আমরা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাঁশে দাঁড়িয়েছি। নেত্রী আপনাদের পাঁশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বলেই আমরা নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগীতা নিয়ে আপনাদের পাঁশে এসে দাঁড়িয়েছি। আপনারা বন্যায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। শীঘ্রই বন্যার পানি নেমে যাবে। আর আমরা সর্বদা আপনাদের পাঁশে আছি। সরকারও আপনাদের পাঁশে আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট