1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

জকিগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই: পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

জকিগঞ্জে আগুনে পুড়ে একটি বসতঘর ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন-এর বড়পাথর গ্রামে ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বড়পাথর গ্রামের মঈন উদ্দিন-এর বসতঘরে সোমবার রাতের আধারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে মূহুর্তেই পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে চারটি কক্ষ, পাঁচটি গবাদি পশু সহ বসতঘরে সকল আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়ে যায়৷
বিষয়টির সত্যতা স্বীকার করে ক্ষতিগ্রস্ত মঈন উদ্দিন-এর ছেলে শফিক আহমদ বলেন, আগুনের তীব্রতায় তাঁর মা মায়ামতি বেগম অগ্নিদগ্ধ হন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে আমরা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও কিছু খাদ্য সামগ্রী প্রদান করেছি। আরও সহায়তার জন্য সিলেট জেলা প্রশাসক বরাবরে চিঠি লেখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট