1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন

জকিগঞ্জে সমাজকর্মী আবিদুর রহমানের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

জকিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবী আবিদুর রহমানের উদ্যোগে কওমী মাদ্রাসার শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ জুন) জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী আর-রহমান কমিউনিটি সেন্টারে হুসাইনিয়া এদারায়ে তা’লীম বোর্ড, সিলেট-এ অনুষ্ঠানের আয়োজন করে।
বোর্ডের সভাপতি প্রবীণ আলেম মাওলানা জাওয়াদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসার চতুর্থ, পঞ্চম ও হিফজ বিভাগের মেধা তালিকায় স্থান পাওয়া শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান পৃষ্টপোষক তরুণ সমাজসেবী আবিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুস সালাম, সংগঠক ও শিক্ষানুরাগী ছরওয়ার হোসেন, মাওলানা হেলাল আহমদ ও মাওলানা হাম্মাদ হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল জব্বার, ইউপি সদস্য নজরুল ইসলাম, ব্যবসায়ী হোসাইন আহমদ চৌধুরী, মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা রফিকুল ইসলাম তাপাদার ও এন.এম. নাহিদসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবী আবিদুর রহমান বলেন, সমাজের সকল ক্ষেত্রে আমি কাজ করতে চাই। বিশেষ করে সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ তৈরি হয়। তিনি আরও বলেন, মেধাবীদের উৎসাহিত করতে এবং সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে তুলতে মেধা-বৃত্তির মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছি এবং এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
উল্লেখ যে, তরুণ সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ আবিদুর রহমান দীর্ঘদিন থেকে কওমী মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও তিনি এ মেধাবৃত্তির আয়োজন করে কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের মন জয় করতে সক্ষম হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট