1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

জকিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন-এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আবু তাহের চৌধুরী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

জকিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন-এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলার সুপারভাইজার মাওলানা ময়নুল হক-এর সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ-এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন-এর সিলেট বিভাগীয় পরিচালক আবু সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলার হাওর উন্নয়ন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার হাফিজ মাওলানা কাওসার আহমেদ।
সভায় অতিথিবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন-এর প্রকল্প কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রতিটি ঘরে ঘরে যাতে প্রত্যেকটি শিশু ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন-এর সাধারণ কেয়ারটেকার ও শিক্ষক-শিক্ষিকাগণ। সভা শেষে মোনাজাতের মাধ্যমে সমন্বয় সভার সমাপ্তি করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট