1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার

জকিগঞ্জে ওসি’র কক্ষে মুক্তিযোদ্ধার সম্মানে সংরক্ষিত চেয়ার! অভিভূত মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ‘সংরক্ষিত চেয়ার’ পাঠিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
বুধবার বিকেলে জকিগঞ্জ থানায় জকিগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন দু’জন মুক্তিযোদ্ধাকে নিয়ে থানায় ব্যক্তিগত কাজে গিয়ে ওসির কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ারটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, সিলেটের পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত একটি চেয়ার থানায় পাঠিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারীভাবে এমন উদ্যোগ আরো আগে গ্রহণ করার কথা ছিলো। যাই হোক অবশেষে পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। মুক্তিযোদ্ধারা জীবনবাজী ধরে যুদ্ধ করার সুফল এখন প্রকৃতভাবে পাচ্ছেন। উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের পক্ষ থেকে তিনি জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় তাঁর সাথে ছিলেন মুক্তিযোদ্ধা সোনা মিয়া, মুক্তিযোদ্ধা মনির আলী।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কাসেম জানিয়েছেন, অসংখ্য বীর মুক্তিযোদ্ধা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, তাদেরকে সম্মান জানাতে থানায় এসপি স্যার একটি সংরক্ষিত চেয়ার পাঠিয়েছেন। চেয়ারটি আমার কক্ষে থাকবে। এ চেয়ারে মুক্তিযোদ্ধাগণ ছাড়া আর কাউকে বসতে দেয়া হবেনা। মুক্তিযোদ্ধাগণ একটি কাজে থানায় এসে চেয়ারটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট