1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এসএসসিতে জিপিএ-৪.০৬ পেলেও ফলফল জানতে পারলেন না ওয়াহিদুজ্জামান শাওন

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান শাওন (১৭) এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.০৬ পেয়েছে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, নিজের স্বপ্নের ফলাফল দেখার আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হয়েছে তাকে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণার পর যখন সারাদেশে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা, তখন পশ্চিম লোহার মহল শাওনের পরিবারে চলছে শোকের মাতম। পরীক্ষার ফলাফল ঘোষণার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার ও স্বজনরা।
মৃত্যুকালে শাওনের বয়স ছিল ১৭ বছর। জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় থাকাকালীন গত ২৩ মে শুক্রবার নিজ গৃহের আইপিএসে বিদ্যুৎপৃষ্ট হয়ে সে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। নিহত ওয়াহিদুজ্জামান শাওন জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামের আতাউর রহমান (আতাই মরীর)-এর ছেলে।
শাওনের সহপাঠীরা বলছে, সে ছিল সবার প্রিয়, সদা হাস্যোজ্জ্বল এবং পরিশ্রমী। শিক্ষকরাও তার এই অর্জনে গর্বিত হলেও, একসাথে বেদনাহত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট