1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে ওসি মোঃ আব্দুল লতিফ তরফদারের মতবিনিময়

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

জকিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জকিগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ তরফদার।
শুক্রবার বিকেলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সহ সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোরশেদ লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, অফিস সম্পাদক কেএম মামুন, তথ্য প্রযুক্তি সম্পাদক কাউন্সিলর রিপন আহমদ, সদস্য আবু বকর ফয়সল ও ওমর ফারুক প্রমুখ।
মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন দেশের সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বর্তমান অবস্থান তুলে ধরে সাংবাদিকদের বলেন, পুলিশ আইন সংস্কার করা সময়ের দাবী। পুলিশ কমিশন গঠন করা হলে পুলিশ স্বাধীনভাবে কাজ করা অনেকাংশে সম্ভব। এ ক্ষেত্রে দেশের সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।
নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ তরফদার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মিডিয়াকর্মী সকলের আন্তরিক সহযোগিতার প্রয়োজন। এ ব্যাপারে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ শান্তিপূর্ণ জকিগঞ্জকে নিরাপদ রাখতে পুলিশ পুনরায় আইনগত সঠিক ভূমিকা রাখার আহবান জানিয়ে নিরপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে পুলিশের প্রতি অনুরোধ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট