1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জের নিখোঁজ ৬ শ্রমিককে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের টেকনাফে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া সেই ৬ জন রাজমিস্ত্রী শ্রমিককে টেকনাফের বাহারছড়া শিলখালী পাহাড় থেকে অক্ষতবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮ টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া শিলখালী পাহাড় থেকে তাদের উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
জানা যায়, গত ১৬ এপ্রিল কক্সবাজার জেলার টেকনাফ থেকে নিখোঁজ হয়েছিলেন জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৬ জন রাজমিস্ত্রী শ্রমিক। তারা হলেন, মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজদের ৪ জন স্বজন কক্সবাজারের টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে বাহারছড়া পাহাড় থেকে নিখোঁজদেরকে উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিখোঁজ ৬ জন রাজমিস্ত্রীকে অপহরণকারীরা অপহরণ করে বাহারছড়া পাহাড়ে জিম্মি করে রেখেছিল। প্রযুক্তির সহায়তায় পুলিশের অভিযানে অপহৃতদের উদ্ধার করা হলেও অপহরণকারী চক্রের কাউকে আটকের খবর জানা যায়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না নিখোঁজদের অক্ষতবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, জকিগঞ্জ থেকে কাজের উদ্দেশ্য কক্সবাজার গিয়ে নিখোঁজ হওয়া ৬ জন রাজমিস্ত্রী শ্রমিককে টেকনাফ থানা পুলিশ অক্ষতবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশকে খবর জানিয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না তা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট