1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি

জকিগঞ্জে খেলাফত মজলিসের বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

জকিগঞ্জে ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখা। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ শহরের ইখওয়ান কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শায়খ মাওলানা আব্দুল মুসাব্বির-এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম-এর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ছাত্র মজলিসের সহযোগী সদস্য মোঃ মিনহাজুল আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান।
বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা সালেহ আহমদ, সহ সভাপতি মাষ্টার নামওয়ারুল ইসলাম, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস ছালাম, খলাছড়া ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সুলতানপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ও জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখা ছাত্র মজলিসের সভাপতি ওমর হোসাইন।
এছাড়া আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম.আজমল হোসেন, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শিব্বীর আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন মুক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সহ সভাপতি আহমদ আব্দুল কুদ্দুস, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম, বায়তুলমাল সম্পাদক আবু হানিফ, সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা কামাল আহমদ খান ও প্রচার সম্পাদক মাওলানা জুবের আহমদ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট