1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ছুরিকাঘাতে আহত রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

জকিগঞ্জ পৌর শহরে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে আহত রুবেল আহমদ (২৪) নামে এক রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে সিলেট এমএজি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত রুবেল আহমদ জকিগঞ্জ পৌর এলাকার পশ্চিম আনন্দপুর গ্রামের সরব আলীর ছেলে ও জকিগঞ্জ বাজারের শফিক রেস্টুরেন্টের কর্মচারী।
জানা যায়, গত ১৬ মার্চ রোববার রাত সাড়ে ১১ টার দিকে নিহত রুবেল আহমদকে তার পূর্ব পরিচিত পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে ট্রলি চালক আব্দুল হান্নান (৪২) ও পূর্ব মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোরগ ব্যবসায়ী শান্ত আহমদ (২২) পশ্চিম বিলেরবন্দ গ্রামের নির্জন স্থানে ডেকে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর রুবেলের সঙ্গে তাদের টাকা ধার নেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শান্ত আহমদের নির্দেশে ট্রলি চালক আব্দুল হান্নান ধারালো ছুরি দিয়ে রুবেলের পেটের নিচে ছুরিকাঘাত করে তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে গুরুতর আহত রুবেল পথচারীদের সহযোগিতায় জকিগঞ্জ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রুবেলের শরীরে কয়েকটি অপারেশন শেষে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৯দিন পর রুবেল শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এ ঘটনায় নিহত রুবেল নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় ট্রলি চালক আব্দুল হান্নান ও পূর্ব মাইজকান্দি গ্রামের শান্ত আহমদকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। পুলিশ মামলাটি রেকর্ড করলেও জড়িত আসামিদের গ্রেফতার করতে পারেনি আজও।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া জানান, আসামি গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট