1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

জকিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সিলেটের জকিগঞ্জে “দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে র‍্যালী, আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিজ্ঞ বিচারক নাজমুল হাসানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী জকিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জকিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনের সামনে শেষ হয়।
পরে সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিজ্ঞ বিচারক নাজমুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়।
আদালতের স্টেনো-টাইপিস্ট মোঃ শাকিলের সার্বিক তত্ত্বাবধানে ও আদালতের পেশকার মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় এতে আদালতের আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, শিক্ষক ও শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শেখ মোঃ আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমেন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, প্যানেল আইনজীবী ফজলুল হক, আইনজীবী মোঃ কাওছার রশিদ বাহার, আইনজীবী মঈন উদ্দিন, আইনজীবী মোয়াজ্জেম হোসাইন ও আদালতের কোর্ট সাব-ইনসপেক্টর সেলিম বাহার সহ জকিগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের মাধ্যমে জনগণ আইনগত সহায়তা সম্পর্কে জানতে পারে। বিরোধে বা দ্বন্দ্বে জড়ালে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত সহায়তা নিয়ে আপস-নিষ্পত্তি করতে পারে। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় ও বাস্তবধর্মী উদ্যোগ। বক্তরা আইনগত সহায়তা ক্রমবর্ধমান হারে অব্যাহত রেখে এর পরিধি আরও বৃদ্ধি করার উপর জোর দেন এবং জকিগঞ্জ চৌকি আদালতের লিগ্যাল এইড অফিসকে আইনী সেবাগ্রহিতাবান্ধব করে তোলার জন্য অনুরোধ করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিজ্ঞ বিচারক নাজমুল হাসান বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্র যতদিন থাকবে মানুষের স্বার্থের সংঘাত, দ্বন্দ্ব থাকবেই। তবে এই দ্বন্দ্বকে স্থায়ীরূপ দেওয়া যাবে না, লিগ্যাল এইড অফিসের সহায়তায় দ্বন্দ্বের আপস-মীমাংসা করতে হবে। জনগণের জন্য সব ধরণের আইনীসেবা উন্মুক্ত, লিগ্যাল এইড অফিসে সরাসরি কিংবা অনলাইন আবেদনের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এছাড়া টোল ফ্রি হেল্পলাইন ১৬৪৩০-তে কল করে বিচারপ্রার্থীরা আইনগত পরামর্শ নিতে পারেন। তিনি আরও বলেন জকিগঞ্জ চৌকি আদালতের অফিস জকিগঞ্জ উপজেলার বিচার প্রত্যাশীদের জন্য সর্বদা খোলা আছে এবং জকিগঞ্জ চৌকি আদালতের বিশেষ কমিটির কার্যক্রম চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট