1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত

জকিগঞ্জে ডাকাতি ও অস্ত্রসহ ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ডাকাতি ও অস্ত্রসহ ৪ মামলার পরোয়ানাভুক্ত রিয়াজ আহমদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমা থানার মোমিনখলা পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রিয়াজ আহমদ জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মাখন মিয়া উরফে মখন মিয়ার ছেলে।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার ৩টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আন্ত: জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত ডাকাত রিয়াজ আহমদ প্রকাশ রিয়াজকে আটক করা হয়।
জকিগঞ্জ থানার এসআই মোঃ মুহিত মিয়া ও এএসআই মো: মাসুদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন মোমেন খলা পয়েন্ট হতে তাকে গ্রেপ্তার করেন।
আটকের সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মুফিকুল হক সজল বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট