1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট

জকিগঞ্জে পুলিশী তৎপরতায় কিশোর খুনের ঘটনায় তাৎক্ষণিক খুনি আটক!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের মাঝবন্দ গ্রামে কিশোর খুনের ঘটনায় পুলিশী তৎপর তাৎক্ষণিক খুনি আরিফুল হক আশিক (১৮) আটক করেছে পুলিশ। আটক আরিফুল হক আশিক জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের মাঝবন্দ গ্রামের তেরা মিয়া’র ছেলে।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা লোমহর্ষক এ খুনের ঘটনা ঘটলে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন-এর নির্দেশে ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইনের তদারকিতে খুনিকে আটক করতে মাঠে নামেন খোদ জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন। পরে ওসি’র নেতৃত্বে একদল পুলিশের অভিযানে খুনের ঘন্টা দুয়েকের মাথায় মাঝবন্দ এলাকা থেকে খুনি আরিফুল হক আশিক-কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন।
নির্ভর যোগ্য সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে চাচাতো ভাই মনসুর আলম (১৬) নামে এক কিশোর খুন হয়। সে উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাঝবন্দগ্রামের আব্দুস ছালামের ছেলে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট