1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল

জকিগঞ্জে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত: চালক গুরুতর আহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩

সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে এক যুবক নিহত ও মাইক্রোবাসের চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর পচরক মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
ভয়ংকর এ দূর্ঘটনায় কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন-এর ১নং ওয়ার্ডের পূর্ব বড়চাতল গ্রামের শামসুদ্দিন-এর ছেলে আশিক উদ্দিন (২৭) ঘটনাস্থলেই নিহত হন।
দূর্ঘটনার সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একাধিক টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে গাড়ি চালককে গাড়ির ভেতর থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তবে গাড়িটি দুমড়ে মুচড়ে যাওয়ায় গাড়ীর ভেতরে থাকা নিহত আশিক উদ্দিনের লাশ তাৎক্ষণিক উদ্ধার করতে পারেনি পুলিশ। রোববার সকাল ৬ টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় নিহত আশিক উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠালে যাবতীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার দুপুরে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নিহত আশিক উদ্দিনের আপন ছোট ভাই রুজেল আহমদ জানান, তারা আপন ৪ ভাই ও ৩ বোনের মধ্যে আশিক ছিলেন সবার বড়। আশিক এখনো বিয়ে করেননি। তিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন। শনিবার দিবাগত রাতে সিলেটের ভোলাগঞ্জ থেকে বাড়িতে আসার পথে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন। তার ভাইয়ের এমন মৃত্যুতে বাবা-মা, ভাই-বোন ও আত্মীয় স্বজনের কান্নায় আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠেছে। রোববার রাত ৯ ঘটিকায় পূর্ব বড়চাতল বাকুড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট