1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wpenginebot@wpengine.com : wpenginebot :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সিলেটের জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেইসাথে আগামী দিনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হক, হাসান আহমদ, মহসিন মর্তুজা চৌধুরী টিপু, আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ বিজিবি’র প্রতিনিধি সুবেদার নওশের আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল বারেক, পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মাহফুজুর রহমান ভূইয়া, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি আহসান হাবীব লায়েক, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ফেরদৌস আলম, উপজেলা নারী অধিদফতরের দেলোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, যুব জামায়াতের মিজানুর রহমান, জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সেক্রেটারি কে এম মামুন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।রাজনৈতিক বিশ্লেষণ

সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, যানজট নিরসন, দুর্ঘটনা রোধ ও চোরাচালান বন্ধসহ সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট