1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জকিগঞ্জে যাত্রী বেশে সিএনজি ছিনতাই: আটক-১

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সিলেটের জকিগঞ্জে যাত্রী বেশে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য আব্দুস সালাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন সিলেটের শাহপরাণ থানা এলাকায় অভিযান করে তাকে আটক করেন। আটককৃত আব্দুস সালাম বিশ্বনাথ উপজেলার লহরীদশ ঘর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে। শনিবার তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত সিলেটে প্রেরণ করা হলে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার বিষয়ে আব্দুস সালাম আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে সিলেটের ওসমানীনগর থানায়ও ছিনতাই মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে আরিফা এন্ড রেদওয়ান পরিবহন নামের সিএনজি অটোরিকশা গাড়ি জকিগঞ্জ শহর থেকে রিজার্ভ করে কালিগঞ্জ যাবার কথা বলে চারজন যাত্রী গাড়িতে ওঠেন। কসকনকপুর ইউনিয়নের চেকপোস্ট ডরের মোরা এলাকায় পৌঁছার পর গাড়ি চালক ময়নুল হক (৪০) কে হাত-বেধে, মুখে কস্টিপ পেছিয়ে গুরুতর জখম করে সিএনজি অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন জানান, গ্রেফতার আব্দুস সালাম বিজ্ঞ আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, সিএনজি অটোরিকশা ছিনতাইয়ে মোট চারজন অংশ নিয়েছিলো। ঘটনার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করলে সে আত্মরক্ষার্থে নির্জন স্থানে আত্মগোপন করে আর অন্যরা সিএনজি অটোরিকশা নিয়ে সিলেট চলে যায়। পরে অন্যরা তাৎক্ষণিক সিএনজি অটোরিকশা বিক্রি করে ফেলে। অবশ্য তাকে ৬ হাজার টাকা ভাগ দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা আরও জানান, জবানবন্দিতে এ ঘটনায় জড়িত আরো তিনজনের নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতার করতে ও সিএনজি অটোরিকশা উদ্ধারে তিনি কাজ করে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট