1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিনের জানাযা শেষে দাফন সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটের আলমপুরে সড়ক দূর্ঘটনায় নিহত জকিগঞ্জের সিজান আল আমীন (১৮) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জের মঙ্গলসার জামে মসজিদের পাঁশে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, নিহত সিজান আল আমীন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলসার গ্রামের আলাউদ্দীন (আলাই ড্রাইভার)-এর ছেলে। সে ছোটকাল থেকে মায়ের সাথে বিয়ানীবাজার উপজেলার কাকুরা নাটেওর গ্রামে নানা বাড়িতে থাকতো।
ঘটনার দিন শনিবার বিকেলে মোটর সাইকেল যোগে সিলেট থেকে আসার পথে সিলেট নগরীর আলমপুর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে দ্রুত গতির ওপর একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে সিলেট নগরীর আল-হারামাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮ টার দিকে মৃত্যু বরণ করে। রাতে তার মৃতদেহ বাবা’র বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। জানাজার পূর্বে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, সাবেক ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল, স্থানীয় হাড়িকান্দী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নুরুল ইসলাম, এলাকার মুরব্বী কবির আহমদ ও নিহতের চাচাতো ভাই মাওলানা আব্দুস সালাম।
জানাজায় এলাকার শতশত মুসল্লিবৃন্দ অংশ গ্রহণ করেন। জানাযার ইমামতি করেন মরহুমের চাচাতো ভাই মাওলানা আব্দুস সালাম।
এ ঘটনায় কোন মামলা মোকাদ্দামা হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট