1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ এলাকার মুরাদ খালের পূর্ব পাঁশে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত দুই কিশোর হচ্ছেন কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের সুতারগ্রামের শিক্ষক হোসেন আহমদ-এর ছেলে হাসান মেহেদী ও একই গ্রামের বুলবুল হোসেন-এর ছেলে রাহাত আহমদ।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে জকিগঞ্জ -সিলেট সড়কের মুরাদখালের পূর্ব পাঁশে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিয়ের অনুষ্ঠান শেষে জকিগঞ্জের দিকে আসছিলেন ওই দু’জন মোটরসাইকেল আরোহী। এ সময় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ওই দুই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তারা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় গেইটলক গাড়ির চাঁকা তাদের মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট