1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন

জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় মহিলা নিহত : ছেলে গুরুতর আহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

সিলেটের জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছেন। এ সময় ওই মহিলার সাথে থাকা তার আনুমানিক ১০ বছর বয়সের এক ছেলে গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর বাল্লাহ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম আছমা বেগম (৪০)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর ৮নং ওয়ার্ডের দুধেরচক গ্রামের এনাম উদ্দিনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আছমা বেগম তার ১০ বছর বয়সি ছেলেকে নিয়ে বাল্লাহ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরারপথে বাল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঁশে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আছমা বেগম বাড়ি যাওয়ার জন্য ছেলে হানিফ (১০)কে নিয়ে দশ সিটা মহিন্দ্র গাড়িতে উঠার সময় একটি মোটর সাইকেল এসে ধাক্কা দিলে মা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক গুরুতর আহত আছমা বেগম ও তার ছেলেকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসকরা আছমা বেগমকে মৃত ঘোষণা করেন এবং ছেলে হানিফকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওপর দিকে মোটর সাইকেল চালক জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের কামালপুর গ্রামের আব্দুল খালিকের কলেজ পড়ুয়া ছেলে সাকিব আহমদ (১৮) আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে আপোষ নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কাসেম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতের পরিবার এখনো কোন মামলা দেয়নি। বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি পেলে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট