1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সিলেটের জকিগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ জুয়েল আহমদ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) বেলা ২টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের গোপিরচক গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল আহমদ জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত রচমান আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল শনিবার গোপিরচক গ্রামে মাদক ব্যবসায়ী জুয়েল আহমদ-এর শরীর তল্লাশি করলে তার নিকট থেকে নীল পলিপারযুক্ত প্যাকেট থেকে ৫০০ পিস ইয়াবা বের করে দেয়। পরে মাদক ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতার ও ৫০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
উল্লেখ্য যে, গত ৩ দিনে জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ হাজার ৪০০ পিচ ইয়াবা, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট