1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার

জকিগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সিলেটের জকিগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ জুয়েল আহমদ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) বেলা ২টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের গোপিরচক গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল আহমদ জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত রচমান আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল শনিবার গোপিরচক গ্রামে মাদক ব্যবসায়ী জুয়েল আহমদ-এর শরীর তল্লাশি করলে তার নিকট থেকে নীল পলিপারযুক্ত প্যাকেট থেকে ৫০০ পিস ইয়াবা বের করে দেয়। পরে মাদক ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতার ও ৫০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
উল্লেখ্য যে, গত ৩ দিনে জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ হাজার ৪০০ পিচ ইয়াবা, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট