1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত

জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় পৌরসভা ও কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় জকিগঞ্জ পৌরসভা ও জকিগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১শে মার্চ) বিকেলে জকিগঞ্জ শহরের সোনার বাংলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ধিত সভায় সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন।
জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন তাপাদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিব্বীর আহমদ চৌধুরী আলম, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. আজমল হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক এম.এ.কে.চৌধুরী জাবেদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সৌরভ দাস ও কাজী জুবায়ের হোসেন প্রমূখ।
বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ইমরান হোসেন, সমাজসেবা সম্পাদক মাহমুদুল হাসান, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, পাঠাগার সম্পাদক জাহেদ আহমদ, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজু রহমান, বন ও পরিবেশ সম্পাদক আশরাফুল আলম রাহাত প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট