1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন

জকিগঞ্জ পূর্ব ও পশ্চিম শাখা ছাত্র মজলিসের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় স্থানীয় মজলিস মিলনায়তনে ছাত্র মজলিস জকিগঞ্জ পূর্ব ও পশ্চিম শাখার যৌথ সহযোগী সদস্য সমাবেশে নতুন এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখা’র সভাপতি ইমরান হোসাইন-এর সভাপতিত্বে আয়োজিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার সেক্রেটারি রুহুল আমীন। সমাবেশে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২১ ও ২০২২ সেশনের জন্য জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সভাপতি নির্বাচিত করা হয় ওমর হোসাইনকে ও সেক্রেটারি নির্বাচিত করা হয় জামিল আহমদকে। এছাড়া জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সভাপতি নির্বাচিত করা হয় রায়হান আহমদকে ও সেক্রেটারি নির্বাচিত করা হঋ সাইদুর রহমানকে। এছাড়া পূর্ণাঙ্গ কমিটি উভয় শাখার পরবর্তী বৈঠকে গঠনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার রুহুল আমীন।
এদিকে দায়িত্বশীল নির্বাচন শেষে ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার নবনির্বাচিত সভাপতি রায়হান আহমদ-এর সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার নবনির্বাচিত সভাপতি ওমর হোসাইন-এর পরিচালনায় এক সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার সেক্রেটারি রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সহ সভাপতি আহমদ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার মাদ্রাসা ও পাঠাগার সম্পাদক ইমরান হোসাইন, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি খালেদ আহমদ ও আমিনুল করিম প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট