1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ শিক্ষা অফিসে দুই কর্মকর্তার যোগদান: শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে নতুন কর্মকর্তা যোগদান করেছেন। সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আব্দুল বারেক ও সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে মোঃ শহিদুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন।
​নবনিযুক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারেক গত ৩ নভেম্বর চলতি দায়িত্বে পদায়িত হয়ে জকিগঞ্জে যোগদান করেন। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায় সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।​
অপরদিকে সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে মোঃ শহিদুল ইসলাম গত ২৯ অক্টোবর জকিগঞ্জে যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। পাশাপাশি সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুই কর্মকর্তার আগমনের ফলে জকিগঞ্জের প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টরা।
এদিকে ​নতুন দুই কর্মকর্তাকে বরণ করতে গত ৪ নভেম্বর বিকেলে জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে সাধারণ শিক্ষক সমাজের ব্যানারে এক প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে নবাগত দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানানো হয়।
এ সময় জকিগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ​প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গঙ্গাজল (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিকের নেতৃত্বে বিপুল সংখ্যক শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
​উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আব্দুশ শাকুর, মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এএইচ এম মাসহুদ, ষাইটশৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আজমল আলী, ভরনসুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আব্দুল হক, বারঠাকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আতিকুর রহমান, এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আব্দুল হাছিব, রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ হিফজুর রহমান, শাহশরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ জাকির হোসেন, সুরানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল ইসলাম, হকিব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মাসুদ তরফদার, কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ ইউনুস আলী ও শিক্ষক মস্তাক আহমদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট