1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা

শাকসু নির্বাচনে লড়বেন জকিগঞ্জের ইব্রাহিম সৌরভ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামের সন্তান মোহাম্মদ ইব্রাহিম সৌরভ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে পরিবহন সম্পাদক পদে লড়বেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল “দুর্বার সাস্টিয়ান ঐক্য” থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে তিনি সাস্টের সমাজকর্ম বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
জানা যায়, সৌরভ ছোটবেলা থেকেই শিক্ষা, নেতৃত্ব এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। যদিও তার শিকড় জকিগঞ্জের হাইদ্রাবন্দ গ্রামে, তিনি সিলেটেই বড় হয়েছেন এবং সেখানেই শিক্ষাজীবন অতিবাহিত করছেন। নেতৃত্বগুণ, সংগঠনী দক্ষতা ও ইতিবাচক চিন্তাধারার কারণে সহপাঠীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
শাকসু নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রসঙ্গে সৌরভ বলেন, আমার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর, নিরাপদ ও স্বচ্ছভাবে পরিচালনা করা। সততা ও নিষ্ঠার সাথে ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে চাই।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও সামাজিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা এবং দায়িত্বশীলতার কারণে সহপাঠীরা তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেছে। বিশেষ করে জকিগঞ্জের শিক্ষার্থী হিসেবে শাকসুতে তার অংশগ্রহণ এলাকাবাসীর জন্য এক অনুপ্রেরণার বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট