1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
  7. dev1908@zakiganjsangbad.com : zakiganjsangbad_dev1908 :
  8. editora9a2@zakiganjsangbad.com : zakiganjsangbad_editora9a2 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

দুই সাপ্তাহের মাথায় কারামুক্ত হলেন জকিগঞ্জের সাংবাদিক আল হাছিব তাপাদার

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

জকিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আল হাছিব তাপাদারের বিরুদ্ধে দেয়া রায় মহামান্য হাইকোর্ট স্থগিত করায় সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি দৈনিক যুগান্তর, দৈনিক সিলেটের ডাক ও সিলেটভিউ২৪ডটকমের জকিগঞ্জ প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, ২০১৬ সালে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সংবাদিক আল হাছিব তাপাদারের বিরুদ্ধে নন জিআর মামলায় জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচহাজার টাকা রায় ঘোষণা করেন। পরে সাংবাদিক আল হাছিব তাপাদার সিলেট জেলা দায়রা জজ ৩য় আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু আপিল মামলায় তার আইনজীবি যথাযথ কনটেস্ট না করায় গত ৩ জুলাই সিলেট জেলা দায়রা জজ ৩য় আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখে সাংবাদিক আল হাছিব তাপাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পন নির্দেশ প্রদান করেন।
আদালতের নির্দেশে গত ১৬ আগস্ট তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারিক আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর সাংবাদিক আল হাছিব তাপাদারের পক্ষে তাঁর চাচাতো ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি দিদার আলম কল্লোল মহামান্য উচ্চ আদালতে নিম্ন আদালতের রায় স্থগিত চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেন। উচ্চ আদালত রিভিউ পিটিশন আমলে নিয়ে ২৩ আগস্ট নিম্ন আদালতের রায় স্থগিত করে সাংবাদিক আল হাছিব তাপাদারকে জামিনে মুক্তি দিতে নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশের পর সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সাংবাদিক আল হাছিব তাপাদার মুক্ত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট