1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে কওমী মাদ্রাসার ২৭৭ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করেছে জনকল্যাণ সোসাইটি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

জকিগঞ্জ উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসা থেকে বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিয়ে বিভিন্ন জামাতে মুমতাজ (এ প্লাস) প্রাপ্ত ২৭৭ জন শিক্ষার্থীদেরকে বিশেষ সম্মাননা ও উপবৃত্তি প্রদান করেছে জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ।
শনিবার (২ ডিসেম্বর) বেলা ২ ঘটিকার সময় উপজেলার কসকনকপুর ইউনিয়নের হানিগ্রামস্থ হাজী জমশেদ আলী একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই অধিবেশনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ-এর সভাপতি ও শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম-এর মহাপরিচালক ক্বারী মাওলানা আব্দুল হাফিজ শাহবাগী এবং তানজিমুল মাদারিস শিক্ষা বোর্ডের মহাপরিচালক ও শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম-এর উপপরিচালক মাওলানা মুফতি মাসউদ আহমদ।
তানজিমুল মাদারিস শিক্ষা বোর্ড, সিলেট-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন তানজিমুল মাদারিস শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও দারুল আযকার, কলাকুটার শিক্ষা সচিব মাওলানা শিব্বির আহমদ, জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ-এর সহ সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ও শাহগলী মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমদাদ আহমদ।
অনুষ্ঠানে কওমী মাদ্রাসা ভিত্তিক শিক্ষা বোর্ড আল হাইয়্যাতুল উলিয়া, বেফাকুল মাদারিসল আরাবিয়া, আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম, তানযিমুল মাদারিস শিক্ষা বোর্ড ও হোসাইনিয়া শিক্ষা বোর্ড সহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিক্ষা বোর্ডে জকিগঞ্জের বিভিন্ন কওমী মাদ্রাসা থেকে বিভিন্ন জামাতের ফাইন্যাল পরীক্ষায় অংশ নেয়া ২০২২-২৩ শিক্ষা বর্ষের ২৭৭ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ সম্মাননা ও প্রায় দুই লক্ষ টাকার উপবৃত্তি প্রদান করা হয়।
অত্যন্ত জাকঝমকপূর্ণ ও ব্যাতিক্রমধর্মী এই অনুষ্ঠানে তানযিমুল মাদারিস শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফখরুযযামান, জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ-এর প্রচার সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন ও নির্বাহী সদস্য মাওলানা মাশকুর আহমদ সহ কওমী মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন শিক্ষা বোর্ডের স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও প্রশাসনিক প্রধাণগণ এবং উপজেলার প্রায় সকল কওমী মাদ্রাসার প্রথম সারির জিম্মাদারগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট