1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জে খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত: ২৩ নভেম্বর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগ এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা ২ ঘটিকার সময় জকিগঞ্জ শহরের মজলিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছাব্বিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান।
সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সহ সভাপতি ইমাম উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, জকিগঞ্জ পৌর সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আবু হানিফ, শাহ জাহান মোহাঃ সেলিম, মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, সহ বায়তুলমাল সম্পাদক জাকির হোসেন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান খান।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাঃ আলী হোসেন, মাওলানা আব্দুল কাদির (খলাছড়া), মাওলানা আব্দুল কাদির (মানিকপুর), মাওলানা এখলাসুর রহমান (কাজলশার), ইসলামী যুব মজলিসের উপজেলা সেক্রেটারী আহমদ উল্লাহ গুলজার, ছাত্র মজলিসের উপজেলা সভাপতি হাফিজ ফজলুল করীম, উসামা আহমদ, মাওলানা আব্দুল গফফার ও মারুফ আহমদ মুন্না প্রমূখ।
দায়িত্বশীল সমাবেশে আগামী ২৩ নভেম্বর, জকিগঞ্জ শহরস্থ ডাকবাংলোতে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য জকিগঞ্জের সর্বস্তরের জনশক্তিকে আহ্বান জানান উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির ও সেক্রেটারি আলাউদ্দিন তাপাদারসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট