1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসাবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম মুন্না, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আজাদ কাজী, ধ্রুবরাজ চক্রবর্তী ও মহসিন আহমদ প্রমুখ।
এছাড়া জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন অনুষ্ঠানে।
এর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী আজাদ কাজী স্বাস্থ্য সম্মতভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট